ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : যাঁদের রক্ত ও অক্লান্ত প্রচেষ্টার কারণে আজ আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তাদের প্রতি জানাই স্বশ্রদ্ধ সালাম। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ওসির কক্ষে সংরক্ষিত চেয়ার রাখলেন চরজব্বর থানার (ওসি) মোঃ জিয়াউল হক।

চর জব্বার থানার ফেইজবুক আইডিতে প্রচার করা একটি স্ট্যাটাসে জানা যায় এই তথ্য। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হকের সাথে যোগাযোগ করলে তিনি জানান, নোয়াখালী জেলার মানবিক ও অনুকরণীয় পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম স্যারের নির্দেশনা মোতাবেক স্বাধীনতার ৫০ বছর ও মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রত্যেক থানায় বীরমুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত একটি চেয়ার থাকবে সে আলোকে চরজব্বার থানায় অফিসার ইনচার্জের অফিস কক্ষে সংরক্ষিত একটি চেয়ার রাখা হয়েছে ।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক আরো বলেন, আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি, তাদের মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অকুতোভয় এসব বীর সৈনিকের জন্য আজ আমরা স্বাধীন। তাই আমার কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংরক্ষিত চেয়ার রাখার সিদ্ধান্ত নিয়েছি।

সুবর্ণচর উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু সুভিমল দাস, ডেপুটি কমান্ডার আবুল মোবারক, কোষাধ্যক্ষ আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা সুবেদার (অঃ) সফি উল্যাহ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহব্বায়ক মোহাম্মদ ছানা উল্যা, সদস্য সচিব আমির খসরু মাহমুদ বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানে আসন সংরক্ষিত রাখার বিষয়টি সুন্দর লেগেছে। এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। কৃতজ্ঞতা জানায় নোয়াখালী সুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম ও চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল হকের প্রতি।