ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় ব্যাটারি চালিত এক অটোরিকশা চালক সনাতনধর্মাবলম্বী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বলরাম (১৫) উপজেলার চর হাজারী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সনাতন মহাজন বাড়ির লনি গোপালের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। তবে এখন পর্যন্ত পুলিশ এ হত্যাকান্ডের কোন রহস্য উদঘাটন করতে পারেনি।
সোববার (৩১ জানুয়ারি) দুপুর পৌনে ২ টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি সংলগ্ন মহিষের ডগি থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সমাজের এক নারী ধান ক্ষেতে গরুর গোবর টোকাতে যায়। এ সময় ওই নারী মুখে কস টেপ পেঁছানো, হাত-পা বাঁধা এক কিশোরের মরদেহ ধান ক্ষেতে পড়ে থাকতে দাখে শৌর চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে।
স্থানীয় বাসিন্দা মো.শিপন ও বেলাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে কে বা কাহারা রোববার দিবাগত গভীর রাতে এ কিশোরকে অন্য কোন জায়গায় হত্যা করে মরদেহ এখানে ফেলে দেয়। নিহত যুবকের মরদেহের কাছ থেকে একটি মাক্স,১টি পেঁয়াজ, ১ জোড়া হাত মোজা, একটি ম্যাচ পাওয়া যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ রোমন বলেন, খবর পেয়ে পুলিশ ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে। তিনি আরো বলেন, প্রত্যেক দিন রিকশা চালিয়ে রাতের বেলা চর হাজারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অটোরিকশা গ্যারেজে রিকশা জমা দিয়ে বাসায় ফিরত বলরাম। গতকাল রাতে রিকশাও জমা দেয়নি, বাসায়ও ফেরেনি। ভাড়া রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত সে। নিখোঁজ রিকশা উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
0 মন্তব্যসমূহ