ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচরে জাতীয় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন "পারি" ফাউন্ডেশনের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলার চর আমান উল্যাহ্, চরজুবিলী, মোহাম্মদপুর ও চরবাটা ইউনিয়নের মোট ৬টি স্থানে প্রায় তিন শতাধিক শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল ও সুয়েটার বিতরণ করে সংগঠনটির সদস্যরা।

পারি ফাউন্ডেশন নোয়াখালী শাখার আয়োজনে শনিবার (২৯ জানুয়ারী) সকাল থেকে উপজেলা বিভিন্ন স্থানে এ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য মো. নুর আহাম্মদ মনু, আব্দুল আজিজ মান্না, মো. ইকবাল হোসেন, রকি, শাকিল, রানা ও রয়্যাল ডিস্ট্রিক নোয়াখালীর এডমিন সদস্য কাদের রাসেল, সুবর্ণচর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফ সবুজ, মো. ফারুক, মো. খালেদ সাইফুল্যাহসহ আরোও অনেকে।

এসময় সাংবাদিকদের কাছে সংগঠনের কর্মীরা সুবর্ণচরের অসহায়, গরীব, শীতার্ত ও দুস্থদের মাঝে নিয়মিত সহায়তা করার প্রতিশ্রুতি দেন৷