ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুবর্ণচর উপজেলার উদ্যোগে সমন্বিত ব্যাবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রীকরণ প্রকল্পের আওতায় ৭০% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে হারভেস্টার যন্ত্র, বীজ ও সার বিতরণ করা হয়।

সোমবার (৩ জানুয়ারী ২২ইং) সকাল ১১ টায় কৃষি অফিসের হলরুমে প্রান্তিক কৃষকদের মাঝে এই বিতরন কার্যক্রম শুরু হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা, উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ তাসলিমা ফেরদৌসী, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মায়দুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আহম্মেদ, ৩ নং চর ক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ কামাল উদ্দিন, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা- কর্মচারি বৃন্দ ও উপকারভোগী কৃষক এবং কোম্পানী প্রতিনিধি বৃন্দ। 

বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন- “উক্ত কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তাভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।” উল্লেখ্য চলতি অর্থ বছরে সুবর্ণচর উপজেলায় চারটি রিপার যন্ত্র, একটি পাওয়ার থ্রেসার ও দুইটি কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুবর্ণচর নোয়াখালীর উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি ২০২১/২২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ১০০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও চীনাবাদামের বীজ বিতরণ করা হয়। প্রতিজন কৃষক ১০ কেজি চীনাবাদাম বীজ, ১৫ কেজি ডিএপি সার, ০৫ কেজি এমওপি পেয়ে থাকেন।