ওসমান গনি, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র, আবদুল কাদের মির্জা, আজ সকাল ১০টায়, চর এলাহী ইউনিয়নের গাংচিল কবি নজরুল উচ্চ বিদ্যালয় মাঠে, কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী আবদুল মালেক সাহেবের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে যোগদান করেন। উক্ত সৌজন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  চর এলাহী ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সদস্য প্রার্থীগণ।

এছাড়াও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবদুল মালেক বলেন, আমি দলবল নির্বিশেষে মানুষের পাশে থেকে সেবক হিসেবে ও ভুমি দস্যুদের কবল থেকে ইউনিয়নবাসীদের মুক্ত করতে বদ্ধ পরিকর।


উক্ত অনুষ্ঠানে সকল বক্তাগণ জানান, তারা প্রত্যেকে মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে কাজ করতে মানসিক ভাবে প্রস্তুত রয়েছেন। 


মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আমি আমার সর্ব শক্তি দিয়ে হলেও ভুমিহীনদের পাশে থাকার চেষ্টা করবো এবং অবৈধভাবে যারা ভুমিহীনদের জমি দখল করে রেখেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো এবং চেয়ারম্যান প্রার্থী আবদুল মালেকের চশমা প্রতীকে ভোট দিতে উৎসুক জনতাকে অনুরোধ করেন।

এছাড়াও তিনি কোম্পানীগঞ্জে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও সরকারের উন্নয়নমুলক কর্ম কান্ড তুলে ধরেন। 

তিনি আরো বলেন, আমি সাহস করে সত্য কথা ইতি পূর্বেও বলেছি, ভবিষ্যতেও বলে যাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের পাশে থেকে, জন কল্যান মূলক কাজ করতে পারি।