ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচরে পুলিশের বুদ্ধিমত্ত্বায় ৩ চোরকে চুরিকরা মালামালসহ হাতেনাতে ধরা হয়।
চরজব্বার থানাধীন চর বৈশাখী থানার হাট বাজারের বাবুল টেলিকম নামক মোবাইলের দোকানে গত ০৭-০১-২২ইং তারিখে শেষ রাতের দিকে অজ্ঞাতনামা চোরেরা টিন কেটে দোকানে প্রবেশ করে মোবাইল ফোন, ল্যাপটপ, নগদ টাকা, কম্পিউটার,বিভিন্ন যন্ত্রাংশসহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
বাবুল টেলিকমের মালিক বাবুল হোসেনের অভিযোগ এর ভিত্তিতে চরজব্বার থানায় একটি চুরি মামলা রুজু করা হয়। এস আই সালাউদ্দিন এর উপর তদন্তের দায়িত্ব প্রদান করা হয়।অফিসার ইনচার্জ এর সার্বক্ষনিক তদারকিতে এসআই সালাউদ্দিন সর্বোচ্চ পরিশ্রম ও প্রযুক্তিগত সহায়তায় চোর চক্রকে সনাক্ত করেন ও অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করেন।
আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী আসামিদের হেফাজত থেকে উক্ত দোকানের চুরি যাওয়া সকল মালমাল উদ্ধার করা হয়।আসামিদের জিজ্ঞাসাবাদে ইতোপূর্বে উক্ত এলাকার ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি যাওয়া মালামালও আসামিদের হেফাজত থেকে উদ্ধার করা হয়।মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।
চর জব্বার থানার অফিসার ইনচার্জ প্রযুক্তির সহযোগীতায় বহুদিনের প্রতীক্ষিত চোরচক্রকে গ্রেফতার করায় এস আই সালেহ উদ্দিনসহ সঙ্গীয় পোর্সের উপর সন্তুষ্ট।
0 মন্তব্যসমূহ