ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : আগামী ১০ ফেব্রুয়ারি তারিখে সুবর্ণচর উপজেলার ১ নং চর জব্বার ও জুবিলী ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার প্রতিবাদে চরজব্বার ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা আক্তারের সংবাদ সম্মেলন করেন।

রোববার (৩০ জানুয়ারী) সকালে ইউনিয়নের সমিতির বাজারে সাংবাদিকদের সামনে এ সংবাদ সম্মেলন করেন নাছিমা আক্তার।

এসময় চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা আক্তার অভিযোগ করে বলেন, গত ২৫ জানুয়ারী তিনি চশমা প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণা চালু করতে চাইলেও বর্তমান চেয়ারম্যান এবং নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান প্রার্থী মো. তরিকুল ইসলাম বিএসসি তাকে এবং তার কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। 

এছাড়াও গত ২৬ জানুয়ারী স্বীয় চশমা প্রতীকের নির্বাচনী লিপলেট প্রচার করতে গেলে নাছিমা আক্তারের এসএসসি পরীক্ষার্থী ছেলেসহ কর্মীদের মারধর করেন চেয়ারম্যান প্রার্থী তরিকুলের বিএসসির কর্মী মো. জাফর, মো. ইকবাল, আব্দুর রহীম, নোমান, মনির, নবী (নবী মেম্বার) ও আমিনুল হকসহ ৫০/৬০ জন বর্তমান চেয়ারমানের কর্মী বাহিনী

এবিষয়ে নাছিমা আক্তার জানান, তিনি উপজেলা নির্বাচন কমিশন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা প্রশাসনকে অবহিত করলেও তারা এবষিয়ে কোন পদক্ষেপ নেননি। উল্লেখ্য নাছিমা আক্তার ইউনিয়নের সংরক্ষিত সাবেক মহিলা মেম্বার ছিলেন। মেম্বার থাকাকালীন তিনি চেয়ারম্যান তরিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একটি মামলা দায়ের করলে দুদক মামলাটি আমলে নেন। এরই পরিপেক্ষিতে তরিকুল ইসলামসহ তার কর্মীরা নাছিমার নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করে বলে নাছিমা সংবাদ সম্মলনে অভিযোগ করেন।

তবে এবিষয়ে চেয়ারম্যান তরিকুল ইসলাম প্রতিবেদককে মুঠোফোনে অভিযোগটি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, লিপলেট বিতরনের সময় তার কর্মীদের সাথে বাকবিতণ্ডা হয়েছে তবে প্রচারনায় বাধা দেয়া হয়নি।