নোয়াখালী (কোম্পানীগঞ্জ) প্রতিনিধিঃ নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলাধীন চর এলাহী ইউনিয়নের গাংচিল বাজার ও চৌরাস্তা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চর এলাহী ইউনিয়নের দক্ষিণ শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য দাবী জানিয়ে নোয়াখালী জেলা ছাত্র দলের সহ সাধারন সম্পাদক আবদুর রহমান এর নেতৃত্বে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক আবদুর রহমান ও কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল হক আরিফ, চর এলাহী ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন সভাপতি প্রার্থী শাহিন আলম নিরব, ইউনিয়ন সাধারণ সম্পাদক প্রার্থী সজিব, ছাত্র নেতা হৃদয়।
এছাড়াও উপস্থিত ছিলেন চর এলাহী ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের সভাপতি ছেরাজল হক বাবুল সহ চর এলাহী ইউনিয়নের যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতা কর্মীরা।
বক্তব্যে আবদুর রহমান বলেন, আজ আমরা কেক কেটে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্-যাপন করতে চাই না। আমরা চাই দেশনেত্রী ও গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা।
0 মন্তব্যসমূহ