ফয়সাল কবির, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ছয়জন প্রার্থী। এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছয়জন এবং স্বতন্ত্র প্রার্থী তিনজন জয়ী হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) রাত ১১ টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এখানে নৌকা প্রতীকে ৮ নং দত্তপাড়া ইউনিয়নে এ টি এম কামাল ৯নং উওর জয়পুর মিজানুর রহমান, ১২নং চরশাহী জাহাঙ্গীর আলম রাজু, ১৬ নং শাকচর মাহফুজুর রহমান মাষ্টার, ২০নং চররমনী আবু ইউসুফ ছৈয়াল, ২১নং টুমচর নুরুল আমিন লোলা, বিজয়ী হয়েছেন। 

বিদ্রোহী প্রার্থী হিসেবে ১নং উত্তর হামছাদী মোঃ নজরুল ইসলাম, ১০ চন্দগঞ্জ নুরুল আমিন, ১১নং হাজিরপাড়ায় সামছুল ইসলাম বাবুল পাটোয়ারী, ১৩নং দিঘলী ইসমাইল হোসেন, ১৪নং মান্দারীতে সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী, ১৭নং ভবানীগঞ্জে সাইফুল হাসান রনি বিজয়ী হয়েছেন। 

৫নং পাবতীনগর ইউনিয়ন পরিষদ স্বতন্ত্র প্রার্থী ওয়াহিদুর রহমান, ৭নং বশিকপুরে মাহফুজুর রহমান, ১৮ নং কুশাখালী সালাউদ্দিন মানিক বিজয়ী হয়েছেন।