ফয়সাল কবির, লক্ষ্মীপুরঃ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই গরম হয়ে উঠছে রাজনীতির মাঠ। সকাল হতে শুরু করে গভীর রাত পর্যন্ত পথে ঘাটে চায়ের দোকানে চলে নির্বাচনের প্রচার প্রচারণা।

আসন্ন ১৪ নং মান্দারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শক্ত প্রার্থী হিসেবে আলোচনায় আছেন সৌরভ হোসেন রুবেল পাটোয়ারী। তাকে ঘিরেই সর্বত্র চলছে আলোচনা। ইউনিয়নের উন্নয়নে রুবেল পাটোয়ারীর কোন বিকল্প নাই বলছেন স্থানীয়রা।

রাজপথের লড়াকু এ নেতার তৃণমূলে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সর্বমহলে। পারিবারিক ভাবে আওয়ামী লীগের রাজনীতির ধারক-বাহক এ নেতা।

মান্দারী ইউনিয়নের বাসিন্দা ওসমান উদ্দিন জানান, রুবেল পাটোয়ারীর এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ছাত্র ও যুব সমাজের মাঝেও তার গ্রহণযোগ্যতা রয়েছে। দীর্ঘদিন রাজপথে সরব থাকা এ নেতাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে চান সর্বদলীয় জনসাধারণ।বিপদে-আপদে নেতা-কর্মীরা তাকে কাছে পান।

যে কোন দলীয় সভায় তার সরব উপস্থিতি থাকে। সব থেকে বেশি নেতা-কর্মী আছে তার সাথে। এ কারনে আমরা জনপ্রিয় আওয়ামীলীগের নেতা এমদাদ হোসেন মোল্যা ভাই এর জন্য সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করি।

বয় বৃদ্ধ মমিন উল্লা সাংবাদিকদের আরও জানান রুবেল পাটোয়ারী দীর্ঘদিন যাবত আমাদের ইউনিয়নের গরীব অসহায় মানুষের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন এবং প্রথম মহামারী করোনা কালীন সময়ে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।