লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২০ নং চররমনী ০৯ ওয়ার্ডে মেম্বার পদে বেসরকারিভাবে সবচেয়ে কম বয়সে নির্বাচিত হয়েছেন মনির হোসেন সজিব।
গত রোববার (২৬ ডিসেম্বর) রাত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।নির্বাচন মনির হোসেন সজিব ১২১৩ ভোট, নিকট প্রতিদ্বন্দ্বী মোর্শেদ আলম ২৮৮ ভোট পেলেন।
মনির হোসেন সজিব মধ্যে চররমনী মোহন গ্রামের আলমগীর হোসেন ছেলে, ও ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহ্বায়ক।
মনির হোসেন সজিব বলেন এই জয়ে আমি অনেক আনন্দিত ৯নং ওয়ার্ডের সকল জনগনের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনগণের কাজ ছিলো একদিন আমার কাজ হচ্ছে পাঁচ বছর
আমি সকলের কাছে দোয়া চাই যেনো আমার দায়িত্ব গুলো আমি সঠিক ভাবে পালন করতে পারি।
0 মন্তব্যসমূহ