ফয়সাল কবির, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর সদর উপজেলা চররমনী মোহন ইউনিয়নে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বুধবার ১ ডিসেম্বর সন্ধ্যা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আবু ইউসুফ ছৈয়ালের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । 

মতবিনিময় সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির পাটওয়ারী।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলমগীর মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নৌকা মনোনীত প্রার্থী আবু ইউসুফ ছৈয়াল। 

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার জামাল উদ্দিন সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ও যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা। 

নৌকা সমর্থিত প্রার্থী আবু ইউসুফ ছৈয়াল বলেন, নির্বাচনে আমি সকলের সহযোগিতা পেলে যদি আমি চেয়ারম্যান হয়। চররমণী মোহন ইউনিয়ন লক্ষ্মীপুরের মধ্যে রোল মডেল ইউনিয়ন হিসেবে গঠন করতে পারবো।