ফয়সাল কবির, লক্ষ্মীপুরঃ সারাদেশের ন্যায় লক্ষ্মীপুর সদর উপজেলায়চতুর্থ ধাপের নির্বাচনী অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন।

আগামী ২৬শে ডিসেম্বর লক্ষীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে ইউপির অলি-গলি, বাসা-বাড়ি, চায়ের দোকান ও বিভিন্ন স্থাপনায়।

নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা খাওয়া-দাওয়া ছেড়ে কোমর বেঁধে নির্বাচনী মাঠে দিন-রাত সময় দিচ্ছেন। তারা ভোটারদের কাছে গিয়ে তাদের আদর্শের বয়ানসহ ইউনিয়নে উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন।

সরজমিনে দেখা গেছে,লক্ষীপুর ১৮নং কুশাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত পার্থী সহ ৯জন চেয়ারম্যান পার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয় সূত্র জানাযায় আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী কুশাখালীর বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল আমিন জনগণের মাঝে জনপ্রিয় এক জন ব্যাক্তি। 

শুক্রবার ১৭ ই ডিসেম্বর কুশাখালীর ৪নং ওয়ার্ডে পৃর্ব কল্যাণ পুর এলাকায় চেয়ারম্যান নুরুল আমিনের নৌকা মার্কার সমার্থনে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পথ সভায় ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। তারা বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রী গ্রাম বাংলার উন্নয়নের রুপকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ব্যক্তিকে নয় নৌকা কে বিজয় করতে একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ আগামী ২৬ তারিখে কুশাখালী জনগণের ভোটের মাধ্যমে নৌকা কে বিজয় করবে।

নৌকা প্রতীকের পার্থী চেয়ারম্যান নুরুল আমিন বলেন, গত বারে আপনাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি দ্বায়িত্ব পালন কালে করো মনে কষ্ট দিয়ে থকলে আমাকে ক্ষমা করবেন।

আবারও আমাকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠাইয়াছেন। এই নৌকা আপনাদের, এই নৌকা বঙ্গবন্ধুর, এই নৌকা শেখ হাসিনার, এই নৌকা উন্নয়নের, এই নৌকা কৃষক শ্রমিক জনতার, গরীব দুঃখী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২৬ তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকা কে বিজয়ী করার প্রত্যাশা ব্যক্তকরেন।