লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ১২ ডিসেম্বর ২০১৩ সালে বিএনপির গুম ও খুন হওয়া নেতাকর্মীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

রবিবার ১২ ডিসেম্বর বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপি’র উদ্যোগে জেলা শহরের গোডাউন রোডস্থ বসির ভিলা প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে । বিএনপি’র প্রচার সম্পাদক, লক্ষ্মীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সাংসদ আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোহাম্মদ শামসুল আলম।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া,মাহাবুবুর রহমান লিটন, অধ্যাপক নিজাম উদ্দিন, আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদুল হাসান লিংকন,সহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

পরে নিহত, গুম ও আহত নেতাকর্মীদের স্মরণে এক বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

প্রসঙ্গত, বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধ চলাকালে ২০১৩ সালের ১২ ডিসেম্বর সকালে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর পায়ে গুলি করে তাকে বাসা থেকে আটক করে র‌্যাব-১১। এর পর পরই শহরের চক বাজার এলাকায় হরতালের সমর্থনে বের হওয়া দলীয় নেতাকর্মীদের মিছিলে ওপর গুলি চালায় র‌্যাব-১১। এসময় জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ জুয়েল গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে র‌্যাব সদস্যরা গাড়িতে তুলে নিয়ে যায়। ওই সময় গুলিবিদ্ধ হয়ে স্থানীয় বিএনপি নেতা মাহবুবুর রহমান (৪৫), শিবিরকর্মী শিহাব উদ্দিন (১৫) ও যুবদলকর্মী সুমন (৩৫) নিহত এবং কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হন।