লক্ষ্মীপুর প্রতিনিধি: আসন্ন ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন নির্বাচনে রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে নৌকা প্রতীকে হ্যাট্রিক চেয়ারম্যান পদ-প্রার্থী হিসেবে শুক্রবার (১৯ নভেম্বর) গণসংযোগ করেছেন দুইবারের সফল চেয়ারম্যান মজিবুল হক মজিব। এসময় তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেছেন।
উক্ত গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক জাহাঙ্গীর আলম (এম.কম.), ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরনবী চৌধুরী খোকন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
0 মন্তব্যসমূহ