ফয়সাল কবির, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের মোহাম্মদ উল্যাহ্ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও এস এস সি পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।
শনিবার ৬ নভেম্বর সকালে ফিতা কেটে একাডেমিক ভবনের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
জেলা পরিষদ সদস্য ও মোহাম্মদ উল্যা্হ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাখাওয়াত হোসেন আরিফের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ দূর্নীতি দমন কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। কাজী দিঘী পাড় উচ্চ বিদ্যালয়ে সভাপতি রোটারিয়ান রফিকুল চৌধুরী,জেলা শিক্ষা অফিসার আবদুল মতিন।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি কামরুল হোসেন কিরন, হুমায়ুন কবির পাটোয়ারী, সৈয়দ আবুল কাশেম, সেলিম রেজা,এমরান হোসনে নান্নু, মীর শাহ আলম, নুর আলম মোহন প্রমূখ।
উপস্থিত অতিথিগণ বিদায়ী শিক্ষার্থীদের পাঠে গভীর মনোযোগী হয়ে ভাল ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে সুখী সমৃদ্ধ দেশ গঠনে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে এসএসসি পরিক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থী, অভিবাবকসহ শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ