ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরে রবি/২০২১-২২ মৌসুমে গম,ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন মুগ, মসুর ও খেঁসারি উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে৷
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এমএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, চরওয়াপদা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আব্দুল মান্নান ভূঞা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মায়দুল হাসান, উপজেলা প্রকল্প কর্মকর্তা কাউসার আলম, উপহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ৷
সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কামাল উদ্দিনের সঞ্চালনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশীদ৷
0 মন্তব্যসমূহ