লক্ষ্মীপুর প্রতিনিধি: আসন্ন রায়পুর উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আ'লীগের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী, শাহিনুর বেগম রেখা সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১৯ নভেম্বর বিকেলে ৫নং ওয়ার্ড মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রায়পুর পৌর আওয়ামীলীগের আহ্বায়ক কাজী জামশেদ কবীর বাক্কিবিল্লাহ। কেরোয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার শাহ আলম সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক হাজী ফিরোজ আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামছুল আলম স্বপন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দুলাল পাটোয়ারি, শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির হোসেন মাষ্টার, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক তকদির হোসেন মিলন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দীন ঝন্টু, পৌর আওয়ামীলীগের সদস্য জাকির পাটোয়ারী, সৌরভ হোসেন, ৬ নং ওয়ার্ড মেম্বার আরিফুর রহমান, ছাত্রনেতা জোনায়েদ কাদের মনু, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক তাজিদ কামাল, হোসেন সর্দার, সদস্য তানভীর কামাল, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহবায়ক মহিউদ্দীন বিপু,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিল্লুর রহমান চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন, সাঃ সম্পাদক মঞ্জুর মোর্শেদ সম্পদ গান্ধী, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহবুব হাওলাদার, সাঃ সম্পাদক জসিম উদ্দীন প্রমুখ।
0 মন্তব্যসমূহ