ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের সর্বস্তরের নাগরিকের সুবিধার জন্য স্থানীয় চেয়ারম্যানের বিশেষ অনুরোধে প্রায় ১০ হাজার লোকের করোনা প্রতিরোধক টিকা গ্রহণ।
মঙ্গলবার (৩০ নভেম্বর) ওয়াপদা ইউনিয়ন ঘুরে দেখা যায়, শত শত নারী পুরুষের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে টিকা গ্রহণ করছে।
চর ওয়াপদা ইউনিয়নের ৩০ হাজার জনগনের স্বাস্থ্য সুরক্ষায় চলমান মহামারী করোনার প্রতিষেধক টিকা নেওয়ার জন্য স্থানীয় লোকজনকে জনসচেতনতা বৃদ্ধি করছেন, নব নির্বাচিত চেয়ারম্যান এম এ মান্নান ভুঁইয়া।
অত্র ইউনিয়নের ০৭' ০৮ ও ০৯ নং ওয়ার্ডঘুরে জানা যায় এবং এলাকাবাসী প্রতিবেদককে জানান, নব নির্বাচিত চেয়ারম্যান এম এ মান্নান ভুঁইয়া তাঁর নির্বাচনী ইস্তেহার অনুযায়ী এসব ওয়ার্ডের জনগনের সুবিধার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এমনকি ইতোপূর্বে স্মার্ট কার্ড বিতরনকালে ৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের জনগনকে যানবাহনের হয়রানী থেকে বাঁচাতে থানারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৬ হাজার ভোটারের জাতীয় পরিচয়পত্র নিজে উপস্থিত থেকে বিতরণ করেন। তাই স্বল্প সময়ে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নেন চেয়ারম্যান।
ইউনিয়নের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে চলছে এ টিকাদান কর্মসূচী। এছাড়া ও জনস্বার্থে স্বাস্থ্য সহকারীদের সহযোগীতায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে টিকা গ্রহণ করছে,সাধারণ জনগন।আজ মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়,এ এইচ আই গাজী মো.সামছুল ইসলাম ও এইচ এ শংকর রায়দ্বয়ের যৌথ প্রচেষ্টায় শত শত নারী পুরুষ প্রতিষেধক টিকা গ্রহণ করছে।
এছাড়াও সার্বিক সহযোগীতায় ছিলেন,এইচ এ আলমগীর হোসেন,এইচ এ আবুল কাশেম,সিএইচ সিপি নজরুল ইসলাম ও ইব্রাহিম খলিল।আবদুল হান্নান,নাচরিন সুলতানা,পিপিভি তাজনাহার, শিউলী আক্তার,গ্রাম পুলিশ সিরাজ উদ্দিন ও বেলাল উদ্দিন চৌকিদারসহ প্রমুখ।
একান্ত আলাপকালে চেয়ারম্যান এম এ মান্নান ভুঁইয়া বলেন, আমার নেতা সদর সুবর্ণচরের রুপকার জননেতা একরামুল করিম চৌধুরী এমপির সহযোগীতায় আমার জীবনের বাকিটুকু সময় চরওয়াপদা ইউনিয়নবাসীর জনসেবায় কাটাবো ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ