লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নিয়ে সাংগঠনিক সভা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা কমিটির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের বাসভবন প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

বিএনপি নেতা এ্যানির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম-আহবায়ক এডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সদস্য ও সাবেক সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, এবিএম আশারাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশিদ, জালাল আহমেদ মজুমদার।