লক্ষ্মীপুর প্রতিনিধি: আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর বিরোধীতা করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগ এনে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পাঁচ নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে গত মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. রুহুল আমিন প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বহিষ্কারের তালিকায় থাকা প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমির হোসেন খান, ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন রানা, ৩ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভুঁইয়া, কার্যকারি কমিটির সদস্য সামছুল ইসলাম সুমন, কার্যকারি কমিটির সদস্য ইকবাল হোসেন পাটোয়ারী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু জানান, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী ৪৭ ধারার বিধান মতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের দায়ে ও বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগের পদ পদবী থেকে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
0 মন্তব্যসমূহ