ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুবর্ণচর নোয়াখালীর উদ্যোগে সমন্বিত ব্যাবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রীকরণ প্রকল্পের আওতায় ৭০% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে একটি কম্বাইন হারভেস্টার ও একটি পাওয়ার থ্রেসার যন্ত্র বিতরণ করা হয়। 

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলার মিলনায়তনে প্রান্তিক কৃষকদের মাঝে মেশিনগুলোর চাবি হস্তান্তর করা হয়।


কম্বাইন হারভেস্টার ও পাওয়ার থ্রেসার যন্ত্রদ্বয় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা, উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ তাসলিমা ফেরদৌসী, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মায়দুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ কামাল উদ্দিন, নুর মোহাম্মদ, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা- কর্মচারিগণ। এছাড়াও উপস্থিত ছিলেন; উপকারভোগী কৃষকবৃন্দ, কোম্পানীর প্রতিনিধিসহ প্রমুখ। 

বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন; উক্ত কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তাভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।