ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে এবং জাতীয়করণের দাবীকে গণদাবীতে রুপ দিতে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (১২ নভেম্বর) রাত ৯:৩০ টায় জেলার মাধ্যমিক সহকারী শিক্ষকদের সাথে কেন্দ্রীয় কমিটি জুমে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে লিটন দাস (সহকারী শিক্ষক, আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়) নোয়াখালী সদরকে আহবায়ক এবং নুরুল ইসলাম সুমন (সহকারী শিক্ষক, এম এ রশিদ উচ্চ বিদ্যালয়) নোয়াখালী সদরকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করেন।

ভার্চুয়াল মিটিংয়ের প্রধান অতিথি ছিলেন,কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোঃ বোরহান উদ্দিন সরকার। এছাড়াও বক্তব্য রাখেন মহাসচিব এস এম হাবিবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য মনিরুজ্জামান ইলিয়াস, প্রেসিডিয়াম সদস্য আলাল উদ্দীন, কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রামগতি রব্বানীয়া ফাযিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ইউনুছ শিকদার, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, মানব সম্পদ বিষয়ক সম্পাদক মনির হোসেন, যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন, যুগ্ম মহাসচিব জাকারিয়া মাহমুদ, সমাজ কল্যাণ সম্পাদক মোনায়েম হোসেন, ধর্ম সম্পাদক হাফিজুর রহমান, ত্রাণ ও পূণর্বাসন সহ সম্পাদক জুয়েল রানা ইমরান হোসেন গাজীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত জুম মিটিংয়ে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ ফয়েজ আহম্মদ। 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমরা আশা করছি নবগঠিত আহবায়ক কমিটির নেতৃত্বে নোয়াখালী জেলার সহকারি শিক্ষকদের মধ্যে শক্তিশালী ঐক্য গড়ে উঠবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।