ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : ভারতীয় প্রিমিয়ার লীগকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন চা দোকানে বসে অভিনব জুয়ার আয়োজন। নোয়াখালীর সুবর্ণচরে এমন আয়োজন লক্ষ করা যায় প্রতিটি হাট-বাজারে। প্রশাসনের কঠোর হস্তক্ষেপেও অভিনব এ জুয়ার আসর বন্ধ হচ্ছে না। সম্প্রতি জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় চরজব্বার থানা পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আইপিএল খেলাকে কেন্দ্র করে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে আটক করেছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক তরিক খন্দকার জানান, গতকাল শুক্রবার (১অক্টোবর) রাতে অভিযান চালিয়ে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী থানার হাট বাজারের এক চা দোকান থেকে ১০ জুয়াড়িকে আটক করেছে। আটককৃতরা হলেন, একই এলাকার চরশৈাখী গ্রামের মো. জুয়েল, মো. জাহির, মো. হৃদয়, রাজু, সেলিম, বাবর, আবুল বাশার রাজু, অরুন চন্দ্র শীল, এবং পার্শ্ববর্তী ধানের শীষ গ্রামের মো.রুবেল ও বেগমগঞ্জের একলাশপুর গ্রামের মো. মাসুদ।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের নোয়াখালী জেলা জজ আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের অভিযান চলমান রয়েছে বলেও জানান ওসি জিয়াউল হক।

0 মন্তব্যসমূহ