ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের কৃতি সন্তান এডভোকেট মাসুম আরাফাত কে এলাকাবাসী গণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দিয়েছেন ।
শুক্রবার (১ অক্টোবর) বিকাল ৪ টায় চর বৈশাখী থানারহাট দাখিল মাদ্রাসার হল রুমে এলাকাবাসী এ গণ সংবর্ধনার আয়োজন করেন।
ইউনিয়ন আঃলীগ সভাপতি আবুল খায়ের মুন্সির সভাপতিত্বে ও শিক্ষানবিস আইনজীবী আবুল হোসেন নছিমের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
গণ সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়াপদা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার হাবিব উল্লাহ বাহার পলাশ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আঃলীগের নব নির্বাচিত সদস্য এডভোকেট হুমায়ুন কবির হিরু।



0 মন্তব্যসমূহ