ইউনুছ শিকদার (সুবর্ণচর) নোয়াখালী: সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইউপি সদস্য প্রার্থীর সমর্থককে পিটিয়ে আহতের ঘটনায় নোয়াখালী জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মাঠ পর্যায়ে তদন্ত করেছেন।
বুধবার (১৩ই অক্টোবর) দুপুরে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন নোয়াখালী জেলার সহকারী পুলিশ সুপার এএমএম সাইফুল আলম খান ।
জানা গেছে, গত শুক্রবার (১৭ই সেপ্টেম্বর) উপজেলার চরমজিদের স্থানীয় আজহার কেরানীর বাড়ির পাশে দুপুরে স্থানীয় ইউপি সদস্য প্রার্থী আকবর হোসেন শাহনাজের সমর্থক হারুনুর রশীদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহাদাত হোসেন সম্রাটকে একা পেয়ে মারধর করে বিরোধী প্রার্থী আবু বকর ছিদ্দিক নিজাম উদ্দিনের সমর্থকরা। প্রতিপক্ষের হামলায় আহত মাষ্টার শাহাদাত হোসেন পঙ্গু হয়ে যায়। অভিযুক্ত হামলাকারীরা, একই এলাকার মো.নুর উদ্দিন, জাকের হোসেন, জাবেদ মাহমুদ, আবু তাহের, আজাদ কেরানী, আজাদ হোসেন, সালাহ উদ্দিন ও নুরনবীসহ নাম না জানা অনেকেই । পরে সেখান থেকে ভিকটিম শিক্ষককে তুলে নিয়ে মেম্বার প্রার্থী নিজাম উদ্দিনের স্থানীয় জনতা বাজারের নির্বাচনী অফিসেও মারধরের অভিযোগ রয়েছে।
এ সময় জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার এএমএম সাইফুল আলম খান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ঘটনার সুস্থ তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে। এসময় আরোও উপস্থিত ছিলেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, উপজেলা শিক্ষক সমিতি সভাপতি সামসুজ্জামান নিজাম। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নেতারা। আরও উপস্থিত ছিলেন, সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, আরিফ সবুজ, ইমাম উদ্দিন সুমন, ইউনুছ শিকদার, আবদুল কাইয়্যুম, দেলোয়ার হোসেন রাজু,আবদুল আজিজ, ইব্রাহীম খলিল শিমুল ও মো.রাসেলসহ প্রমুখ।
0 মন্তব্যসমূহ