মোঃ ওসমান গনি: নোয়াখালীর জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন, চর কলমী ৭ নং ওয়ার্ডের বাসিন্দা আঃ কাইয়্যুম এর ২য় পুত্র মোঃ কামরুল ইসলামকে গত ২৮/০৮/২০২১ ইং শনিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে ঢাকার পুবাইল রহমানিয়া এতীম খানা মাদ্রাসার হেফজ বিভাগে অধ্যয়নরত ছিল। তার বয়স আনুমানিক ১২/১৩ বছর।
ছেলেটির পিতা আঃ কায়্যুম বলেন, গত ২৮ শে আগষ্ট কামরুল তার বোনের বাসা থেকে পুবাইল রহমানিয়া এতীম খানা মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়। কিন্তু পরবর্তীতে মাদ্রাসার মুহতামিম হাফেজ নুসরুত উল্যাহ হুজুরের ফোনে জানতে পারেন সে মাদ্রাসায় যায়নি।
নিখোঁজ সংবাদ শোনার পর হারিয়ে যাওয়া পুত্রকে খুজে পেতে ঢাকার পুবাইল সহ বিভিন্ন স্থানে অনুসন্ধান করেও কোন ফল পাননি।
যদি কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার বাবা- ০১৮৫০২৫৯৩৩৩, ০১৮৩০৪৭৯২১৩।

0 মন্তব্যসমূহ