লক্ষ্মীপুর প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমন রোধের কারনে সরকার ঘোষিত দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে। গত সপ্তাহে শিক্ষামন্ত্রানালয়ে সিদ্ধান্তে আগামী ১২ সেপ্টেম্বর রবিবার থেকে খোলা হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান।
বন্ধ থাকা লক্ষ্মীপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে আঙ্গিনায় পরিষ্কার করলো ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।
শনিবার (১১ সেপ্টেম্বর) সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের উদ্যেগে ভবানীগঞ্জের সকল স্কুল ও মাদ্রাসার আঙ্গিনা পরিস্কার করে যুবলীগের নেতাকর্মীগন।
এ সময় উপস্থিতি ছিলেন ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবদুর রাজ্জাক রাছেল, যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ হারুন সহ বিপুল সংখ্যক ওয়ার্ড যুবলীগের নেতাকর্মী।
যুবলীগ নেতা রাছেল ও হারুন জানান বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহ্বায়নে জেলা যুবলীগের সভাপতি এ.কে.এম সালাহ উদ্দিন টিপুর নির্দেশে আমরা ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীদের নিয়ে ভবানীগঞ্জ ইউনিয়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেনী কক্ষ পরিস্কার করা হয়েছে।

0 মন্তব্যসমূহ