ফয়সাল কবির, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি জনিত বদলী হওয়ায় মঙ্গলবার ৭ সেপ্টেম্বর সকালে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদে উদ্যোগে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সভাপতিত্বে করেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপু।

আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশন (ভূমি) মোঃমামুনুর রশীদ,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার,ওসি তদন্ত শিপন বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারেফ হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মিজানুর রহিম, হুমায়ুন কবির পাটোয়ারী,মীর শাহ আলম,এমরান হোসেন নান্নু,তোফাজ্জল হোসেন টিটু চৌধুরী, কামরুজ্জামান সোহেল প্রমূখ। 

মোহাম্মদ মাসুম নরসিংদী জেলায় অতিরিক্ত জেলাপ্রশাসক হিসাবে পদোন্নতি প্রাপ্ত হন। তাঁর এ বিদায়ে উপস্থিত সকলে উনার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য পরম করুণাময়ের নিকট প্রার্থনা করেন।