ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচরে ৮০ জন ভূমিহনিদের মাঝে খতিয়ান বিতরন করেন চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। 

বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে চরক্লার্ক ইউনিয়নের উরিরচর মৌজার ভূমিহীনদের মাঝে এই খতিয়ান বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে সিডিএসপি-ব্রিজিং প্রকল্পভূক্ত ভূমিহীনদের খতিয়ান বিতরণ অনুষ্ঠানে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো: আরিফুর রহমান এর পরিচালনায়, নোয়াখালী জেলা প্রশাসক মো.খোরশেদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্রগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি সিডিএসপি-বি এর ভূমি বন্দোবস্ত উপদেষ্টা মো: রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা।

অনুষ্ঠানে আলোচনা শেষে অতিথি বৃন্দ ভূমিহীনদের মাঝে খতিয়ান তুলে দেন। এ বন্দোবস্ত খতিয়ান বিতরণ পর্যায়ক্রমে ভূমিহীনদের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।