ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ০৮ ও ০৯ নং ওয়ার্ডের জনবহুল কাঁচা এই সড়কটিতে আওয়ামীলীগ সরকারের বিগত ১২ বছরের শাসন আমলে উন্নয়নের ছোঁয়া লাগে নি। 

চর বৈশাখী থানার হাটের উত্তর পাশের এই রাস্তাটি সি ডি এস পি যেভাবে নির্মাণ করে গেছে আজ অবধি এ রাস্তায় কোন সরকার এক মুঠো মাটি ও ভরাট করেনি। এরই ফলে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্তে পরিণত হয়েছে। যার কারণে প্রতিনিয়ত ঘটছে পথচারীদের নানা বিপত্তি। সামান্য বৃষ্টিপাত হলেই রাস্তার বেহাল দশা হয় এবং জন জীবনে নেমে আসে দূর্ভোগ। 

কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে অনাগ্রহ প্রকাশ করে। এই রাস্তার মেঠো পথ ধরেই প্রতিদিন থানার হাটে নিত্য প্রয়োজনীয় ঔষধ ও দ্রব্য সামগ্রী কেনা বেচা করতে আসা যাওয়া করতে দেখা যায় হাজারো মানুষ। কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ এই সড়ক দিয়েই যাতায়াত করতে হয় ছোট খাটো যানবাহন নিয়ে। পথচারীদের দূর্ভোগ দেখে বহু সাংবাদিক কয়েক বার পত্রিকায় দূ্র্ভোগের চিত্র তুলে ধরলেও কর্তৃপক্ষের টনক নড়েনি। 

নবগ্রামের কয়েকজন ব্যবসায়ী এই প্রতিবেদককে বলেন; "কবিরহাট উপজেলার সংযোগ সড়কটি সম্পূর্ণ পাকা শুধু ওয়াপদা ইউনিয়নের ১ কিঃমিঃ রাস্তাটি কাঁচা হওয়ায় আমাদের ভোগান্তির শেষ নেই"। ০৯ নং ওয়ার্ডের কয়েকজন লোক নাম না বলার শর্তে বলেন; "জনপ্রধিনিধিরা আজ পাকা হবে, কাল পাকা হবে, বলে-বলে ২০ বছর কাটালেন কিন্তু জনগনের ভাগ্যের কোন পরিবর্তন হলো না "। 

এছাড়াও ভুক্তভোগীরা বলেন, এই ওয়ার্ডের মেম্বার বিএনপির রাজনীতির সাথে জড়িত হওয়ায়; সে কোন বাজেট আনতে পারছে না। ফলে ওয়ার্ডটিতে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের কোনো ছোঁয়াও লাগেনি এই ওয়ার্ডে। ২০১২ সালে স্থানীয় চেয়ারম্যানকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন; "আগামী বছরের মধ্যেই রাস্তা পাকা হয়ে যাবে"। কিন্তু ১০ বছর পেরিয়ে গেলো তবুও আগামী বছর এলো না।