লক্ষ্মীপুর প্রতিনিধিঃ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা-এসডিজি ব্যাপক অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মুকুট-মণি’ উপাধিতে ভূষিত করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছেন লক্ষ্মীপুর জেলা যুবলীগ।
শনিবার (২৫ সেপ্টেম্বর দুপুরে জেলা কার্যালয়ের সামনে থেকে উত্তর তেমুহনী হয়ে জেলা কার্যালয়ে এসে থামে মিছিলটি।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান,সদর থানা পশ্চিম যুবলীগের আহ্বায়ক তোফাজ্জল হোসেন টিটু চৌধুরী, যুগ্ন আহবায়ক মাহবুবুল হক মাহবুব, জেলা যুবলীগ নেতা আব্দুল জব্বার লাবলু সহ প্রমূখ।
এ সময় জেলা যুবলীগের ও তার অন্তর্গত বিভিন্ন উপজেলা ও পৌর এবং ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ