লক্ষ্মীপুর প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকার ঘোষিত দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আজ রবিবার(১২ সেপ্টেম্বর) থেকে খোলা হয়েছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান।

নতুর করে স্কুল খোলায় ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে সদ্য খোলা স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের করোনা সুরক্ষা সামগ্রী দিয়ে বরণ করে নিলো লক্ষ্মীপুর জেলা যুবলীগ। 

বিভিন্ন স্কুলের সামনে এই আয়োজনে অংশগ্রহন করে জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মীগন।


জেলা শহরের কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়,লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে সকাল থেকে যুবলীগের নেতা কর্মীরা অবস্থান নেয়। এসময় তারা স্কুলের আঙ্গিনায় জীবানু নাশক স্প্রে করে এবং সকল শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করে।

এই আয়োজনে স্কুলে কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও অধ্যায়নরত ছাত্র ছাত্রীরা যুবলীগের প্রশংসা করে।

এই আয়োজনে অংশগ্রহনকারী যুবলীগের নেতাকর্মী জানায় - জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু নির্দেশে তারা এ আয়োজনের অংশ হতে পেরে আনন্দিত। 

এ বিষয় জেলা যুবলীগের সাভপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপু বলেন, করোনার এই নাজুক সময়ে দীর্ঘদিন পরে স্কুল খোলা হয়েছ। এখন সকল ছাত্র ছাত্রীরই প্রয়োজন একটু বাড়তি সতর্কতার যাতে এই ভাইরাস পুনরায় বিস্তার করতে না পারে। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তিনি ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে স্কুল খোলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

অন্যদিকে ছাত্র-ছাত্রীদের অভিবাবককে আহ্বান জানান তাদের আদরের সন্তানদের যেন নূন্যতম স্বাস্থবিধি মাক্স পরিধান করে বিদ্যালয়ে প্রেরণ করে।