গাংচিল অনলাইন ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে বজ্রপাতে বরযাত্রীবাহী নৌকায় থাকা ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৬ জন। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

আহত ব্যক্তিদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাকিব-আল-রাব্বি।

তথ্যসূত্রঃ প্রথম আলো