লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ জালাল কিসমতের ছেলে ইফতিকে আটক করা হয়েছে।রবিবার ০৮ আগষ্ট রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার নন্দনপুর গ্রাম থেকে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে দালাল বাজার ক্যাম্পের পুলিশ।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়, যাহা লক্ষ্মীপুর সদর থানার মামলা নং-১৫, দালাল বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ শাহজাহান জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নন্দনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

0 মন্তব্যসমূহ