লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে শিক্ষা বোর্ডের নির্দেশনা উপেক্ষা ও অনিয়ম করে স্কুলের এডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে সদর উপজেলা নুরুল্যাপুর আন্জুমান আরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকারী সহকারী প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মজুমদারের ও ভুয়া অভিভাবক সদস্য আবদুল মতিনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন অভিবাবকরা।

এ নিয়ে ওই এলাকাবাসী শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। 

অভিযোগ সূত্রে জানা যায়,সহকারী প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মজুমদার অবৈধ ভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতেছে।যাহা প্রবিধানমালার ৩৬/(১)(২)ধারা মতে বাতিলকৃত ও অকার্যকর হয়,বিদ্যালয়ের কার্যনিবার্হী কমিটি গঠনের বিষয়ে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে ২০১৬ সালে দেওয়ানী -৪৩১/১৬নং মামলা চলমান থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের ৩০/০৭/২০০৩/)ইং এর স্মারক নং-শিঃম/শাঃ৩১/৪/(২)/২০০২ (অংশ -১) ৬৭০ এর প্রজ্ঞাপন ও প্রবিধানের ৩৬(১)(২)ধারা মতে বিজ্ঞ আদালত কতৃক কমিটি গঠনের চুড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বিদ্যালয়ের সকল কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও জোলা শিক্ষা অফিসের স্বাক্ষরে বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম চলবে।সহকারী প্রধান শিক্ষক মামলার তথ্য গোপন করে বিধান ভঙ্গ করে অবৈধ ভাবে এডহক কমিটি গঠন করে। 


অভিযোগ সুত্রে আরো জানা যায় মোঃ আবদুল মতিন অভিভাবক নয়।তার পরেও তিনি শিক্ষার্থী ফাহমিদা আক্তারের অভিভাবক দায়িত্ব হিসেবে আছেন কিন্তু প্রবিধানমালা ২০০৯ এর ২(ক)এর (অ)(আ)ধরা অনুসারে উক্ত ছাত্রীর মাতা জীবিত থাকায় অপর কেউ তাহার অভিভাবক হতে পারে না। 

এই বিষয়ে লক্ষ্মীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন আমার কাছে অভিযোগ আসার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।