ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচরে দেড় কেজি গাঁজাসহ রহিমা খাতুন নামে এক নারী মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে চর জব্বার থানা পুলিশ।
রবিবার (২২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে রাতে চর মজিদে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
আটককৃত জহিমা খাতুন (৫০) উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মহি উদ্দিনের স্ত্রী। ঘটনার পর থেকে তার স্বামীও পলাতক রয়েছে।
সোমবার (২৩ আগস্ট) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের বারটান সংলগ্ন বেড়ির উত্তর পাশে নিজ বাড়ি থেকে তাকে আটক করে চর জব্বার থানার এসআই মনির হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারি মহি উদ্দিনের বসত ঘরে গাঁজা বিক্রির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় কয়েকজন মাদক ক্রেতা পুলিশ দেখে পালিয়ে যায়। পরে বসত ঘর তল্লাশি করে এক কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ এবং তার স্ত্রীকে আটক করে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, এ ঘটনায় আটককৃত নারী ও তার স্বামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃত নারীকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

0 মন্তব্যসমূহ