ফয়সাল কবির, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্যোগে সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
উপস্থিত ছিলেন আঞ্চলিক পাসপোর্ট উপ সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম সহ উপস্থিত ছিলেন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদ ও ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাৎ বরণকারীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


0 মন্তব্যসমূহ