নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে গণটিকার ক্যাম্পেইনে ২৯১টি কেন্দ্রে করোনা টিকা পেয়েছে ৬৪ হাজার ২০১ জন। এর মধ্যে নারী ২৯ হাজার ২২৫ ও পুরুষ ৩৪ হাজার ৯৭৬ জন।

শনিবার (৭ আগস্ট) রাতে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলায় নয় উপজেলা ও দুই পৌরসভায় করোনা টিকা দেয়া হয়।

এর মধ্যে, সদরে ৬ হাজার ৬৫৬ জন, বেগমগঞ্জে ১১ হাজার ২৮০ জন, সোনাইমুড়ীতে ৬ হাজার ৯১০ জন, চাটখিলে ৬ হাজার জন, সেনবাগে ৫ হাজার ৭১৮ জন, কোম্পানীগঞ্জের ৩ হাজার ৯০০ জন, হাতিয়ায় ৬ হাজার ১৬৮ জন, সুবর্ণচরে ৪ হাজার ৮১০ জন, কবিরহাটে ৫ হাজার ৫৮৭ জন, নোয়াখালী পৌরসভায় ৪ হাজার ৩৯৬ জন ও চৌমুহনী পৌরসভায় ২ হাজার ৭৭৬ জন।

সিভিল সার্জন আরও বলেন, এছাড়াও নিয়মিত টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। পরবর্তীতে সরকারি ক্যাম্পেইন মোতাবেক কর্মসূচি হাতে নেয়া হবে।