ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নে ৪৬ তম জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
১৫ আগস্ট রবিবার বিকাল ৫ টায় চর বৈশাখী থানারহাট দাখিল মাদ্রাসার মিলনায়তনে ইউনিয়ন আঃলীগ সভাপতি আবুল খায়ের মুন্সি মেম্বারের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগ সেক্রেটারি মফিজুর রহমান আশিকের সঞ্চালনায় মিলাদ অনুষ্ঠান শুরু হয়।
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ আল ফারুকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে প্রধান বক্তা হিসেবে বঙ্গবন্ধুর জীবনের আদর্শ নিয়ে বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ৪নং চর ওয়াপদা ইউনিয়ন পরিষদের নৌকা মার্কার মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডা:এম এ মান্নান ভুঁইয়্যা।
এছাড়াও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আঃলীগ সেক্রেটারি সামসুদ্দিন বাবুল মিয়া, ইউনিয়ন যুবলীগ সভাপতি দুলাল উদ্দিন কিরণ, সাবেক যুবলীগ সেক্রেটারী মোশারেফ হোসেন,বাজার সেক্রেটারি সাহাব উদ্দিন মিয়া, জেলা ছাত্রলীগ সদস্য মেহরাজ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সিনিয়র সহ সভাপতি শাহেদ উদ্দিন জুয়েল, বাজার ব্যবসায়ী ও ০৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো:তানভীর উদ্দিন বি,কম, ০৮ নং ওয়ার্ড যুবলীগ সেক্রেটারি ফখরুল ইসলাম, ডা: আকরাম হোসেন, মো: আসাদুজ্জামান সবুজসহ ইউনিয়ন আঃলীগ,যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্যসমূহ