ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও বীজ সংরক্ষণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বুধবার (১১ আগষ্ট) সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের সামনে উপজেলার সকল ইউনিয়নের কৃষকদের মাঝে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 


এ সময় ৮টি ইউনিয়নের ২৮জন পরিবারের মাঝে বীজ সংরক্ষন ও প্রান্তিক কৃষকদের যাবতীয় উপকরণ বিতরণ করা হয়েছে। 

বিতরনের পূর্বে উপজেলার সিআইজি সমিতির মাঝে ৭০% ভুর্তূকীতে ৫,৫০,০০০ টাকা মুল্যের একটি পাওয়ার টিলার, একটি ট্রলি ট্রক্টর ও একটি শ্যালো পাম্প, পাইপ এবং ছয়টি ন্যাপস্যাক স্প্রেয়ার বিতরণ করা হয়।

বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি অফিসার মো. মায়দুল হাসান রাজ, মো. কামাল হোসেনসহ সুবিধাভোগী প্রান্তিক কৃষকরা।