ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নিউ জনসেবা ডায়াগনস্টিক এন্ড ডক্টর চেম্বার ও জিতু মেডিকেলের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
১৫ আগস্ট রবিবার মাগরিব নামাজের পর নিউ জনসেবা ডায়াগনস্টিক ও ডক্টর চেম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন
উক্ত মিলাদ ও দোয়ার আয়োজনে উপস্থিত ছিলেন ৪ নং চর ওয়াপদা ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ।এ ছাড়াও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রলীগের উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুল মালেক। আরও উপস্থিত ছিলেন নিউ জনসেবা ডায়াগনস্টিক এর চেয়ারম্যান ডা: অনিক চন্দ্র কর্মকার এবং ম্যানেজিং ডিরেক্টর ডা: রাকিবুল হাসান সাজু। মিলাদ ও দোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের জন্য মাগফেরাত কামনা করা হয়।
দিবস উপলক্ষে নিউ জনসেবা ডায়াগনস্টিক এন্ড ডক্টর চেম্বারে এবং জিতু মেডিকেল হলে ফ্রী চিকিৎসা ক্যাম্প চালু করা হয়। ডা: অনিক কর্মকার বলেন, বিনা পয়সায় প্রায় ৫০ জনের মত রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়।


0 মন্তব্যসমূহ