ফয়সাল কবির, লক্ষ্মীপুর: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনকরেছে রায়পুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।রায়পুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তানবীর হায়দার চৌধুরী রিংকুর নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের শুভ জন্মদিন উপলক্ষে রায়পুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আলোচনা সভায় ও কেক কাটা আয়োজন করা হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট । আরো উপস্থিত উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

উল্লেখিত ১৯৯৪ সালের এই দিনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেন। গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে সংগঠনটি ২৭ বছরে পদার্পণ করলো।