লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ৭ টি ইউনিয়নের সাড়ে তিন হাজার অসহায়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের সামনে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়। পরে পর্যায়ক্রমে আরও ৬ ইউনিয়নে দুপুর পর্যন্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, লক্ষ্মীপুর আদালতের সরকারি কৌশুলি (পিপি) জসিম উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন, সদর থানা আওয়ামী লীগের আহবায়ক হুমায়ুন কবির পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম, এমরান হোসেন নান্নু, টিটু চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষগুলোর কথা চিন্তা করে প্রধানমন্ত্রী প্রান্তিক পর্যায়ে উপহার পাঠিয়েছেন। প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন ঘরে থেকে করোনা সংক্রমণ রোধে নিজ নিজ থেকে সবাইকে সচেতন থাকতে হবে।