ইউনুছ শিকদার (সুবর্ণচর) নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে সাংবাদিকের বাড়ী থেকে কলেজ ছাত্রলীগ সভাপতির মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তিব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।
ঘটনাটি ঘটে ১১ জুলাই (রবিবার) চরজুবিলী ইউনিয়নের পশ্চিম চরজুবিলী গ্রামের সাংবাদিক মোঃ ইমাম উদ্দিন সুমনের বাড়ীতে।
সাংবাদিক সুমন বলেন, সারাদিনের সংবাদ সংগ্রহ শেষে তিনি রাত ১১ টায় বাড়ীতে আসেন। রাতে প্যারাগুয়ে বনাম কলম্বিয়া এবং ভোর রাতে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখার জন্য আমার বাড়ীতে আসেন, চরজব্বার ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি আজগর উদ্দিন, যুবলীগ নেতা আজাদ এবং আইনজিবী সহকারি ওয়াহিদ উদ্দিন তার ব্যাক্তিগত ব্যবহারিত (গ্ল্যামার, লাল-কালো) মোটরসাইকেল নিয়ে বাড়ীতে আসে। রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের সময় আজগর উদ্দিন ঘর থেকে বের হয়ে দেখেন মোটরসাইকেলটি নেই। পরে আশ পাশে অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। ভোর ৬টায় আমি চরজব্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) জিয়াউল হক তরিক খন্দকারকে অবহিত করেছি। সুবর্ণচরে দিন দিন আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, আমার বাড়ীতে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। আমি হোন্ডাটি উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা চাই।
তিনি আরো বলেন, আমি একজন গনমাধ্যম কর্মি হিসেবে এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভূগছি।
চরজব্বার ডিগ্রি কলেজ সভাপতি আজগর জানান সাংবাদিক সুমন আমার কাকা আমরা প্রায় উনার যে কোন সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহন করি, কিন্তু এমন একটি ঘটনা ঘটবে কখনো কল্পনাও করিনি, সুবর্ণচরে ইদানিং হোন্ডা চুরি বেড়ে গেছে। কয়েকদিন আগে ০৮ নং মোহাম্মাদপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী দিদারুল আলম ৩টি চোরাই মটর সাইকেলসহ পুলিশের হাতে ধরা পড়ে পরে বিভিন্ন দেন দরবার করে থানা থেকে ছাড়া পাই। এই মটর সাইকেল চুরির বিষয়ে প্রশাসন দিদারকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো কোনো তথ্য পেতে পারে বলে আমি মনে করছি। তিনি আরো বলেন, আমরা এসব পরিকল্পিত চুরির প্রতিকার চাই।
তিনি হোন্ডাটি উদ্ধারের জন্য সংশ্লিষ্ঠ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সাংবাদিক ইমাম উদ্দিন সুমন সময়ের কণ্ঠস্বর স্টাফ রিপোর্টার, দৈনিক নোয়াখালী প্রতিদিন নোয়াখালী প্রতিনিধি ও চ্যানেল এসটিভি নোয়াখালী প্রতিনিধি ও ডেইলি অবজারভার এর সুবর্নচর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
চরজব্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) জিয়াউল হক তরিক খন্দকার বলেন, ঘটনাটি শুনে সাথে সাথে চরজব্বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হোন্ড চুরির ঘটনা এটি সত্যই দুঃখ জনক, আমরা চেষ্টা করে যাচ্ছি।

0 মন্তব্যসমূহ