ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ আনসার ও ভিডিপি উন্নয়ন ক্লাব সমিতির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (০২ জুন) উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী থানার হাট বাজারে ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নোয়াখালী জেলা কমান্ডার মো. মাহবুবুল আলম।

আনসার ভিডিপি’র সুবর্ণচর উপজেলা কর্মকর্তা রহিমা আক্তারের সঞ্চালনা এবং সুবর্ণচর উপজেলা কমান্ডার মো. শিকান্দার আবু জাফরের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং চরওয়াপদা ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী ডা.আব্দুল মান্নান ভূঁইয়া এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আকবর হোসেন।


থানারহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মো. মোস্তফা কামাল জুয়েল মেম্বার, মোক্তার হোসেন মেম্বার, ইউনিয়ন আনসার কমান্ডার মো. ছালাহ উদ্দিন,ইউনিয়ন ভিডিপি কমান্ডার নুরুল আহাদ,সহকারী কমান্ডার ইউসুফ আলী রাজু ,সহকারী কমান্ডার আব্দুল হাইসহ আরোও অনেকে।

এসময় প্রধান অতিথি আনসার ও বিডিপি উন্নয়ন ক্লাব সমিতির শুভ উদ্বোধন ঘোষনা করেন এবং জেলার পক্ষ থেকে সমিতিকে সম্মান সুচক পুরস্কার প্রধান করেন।