ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : গৃহহীন কেউ থাকবে না শেখ হাসিনার ঘোষণা এরই ধারাবাহিকতায় আগামী ২০ জুন সুবর্ণচরে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক (‘ক’ শ্রেণীর) ভূমিহীনদের জন্য বরাদ্ধকৃত ঘর উদ্ধোধন উপলক্ষে সুবর্ণচরে কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে সুবর্ণচর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে (১৭ জুন) সুবর্ণচর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতি সর্ববিদ্যার পরিচালনায় প্রেসব্রিফিং- এ উপস্থিত ছিলেন, উপজেলা ভুমি কর্মকর্তা মো. আরিফুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. কাউসার আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসময় জানান, ২০শে জুন প্রধানমন্ত্রী সুবর্ণচরে ১৫১টি ঘর উদ্ধোধন করবেন। এছাড়াও সুবর্ণচরে সর্বমোট ‘ক’ শ্রেণীর তালিকায় ৫২৭টি ঘর পর্যায়ক্রমে গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে।
এসময় সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি কামাল চৌধুরী,সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু, সাংগঠনিক সম্পাদক আরিফ সবুজ, সাংবাদিক লিটন চন্দ্র দাস, আবুল বাসার, ইমাম উদ্দিন সুমন, একেএম ইব্রাহীম খলিল উল্যাহ, আব্দুল কাইয়্যূম , ইউনুছ শিকদার, আরিফুর রহমান, মুজাহিদুল ইসলাম সহেল, মো. সানা উল্যাহ,ইব্রাহিম খলিল শিমুল ও আবদুল আজিজ উপস্থিত ছিলেন।


0 মন্তব্যসমূহ