ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে চরজব্বার থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা গাছের চারাসহ একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুন) সকালে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা গাছের ৪টি চারাসহ শেখ ফরিদ ওরফে বেচু(৩৭) নামে এক ব্যাক্তিকে আটক করা হয় ৷ আটককৃত বেচু উপজেলার চরবাটা ইউনিয়নের সেন্টার বাজার ১নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ৷ সে একই এলাকার আব্দুল মালেকের ছেলে ৷ পুলিশ জানিয়েছে বেচুর বাড়িতে গাঁজার চারা রয়েছে এমন সংবাদ পেয়ে গোপনে অভিযান চালিয়ে গাঁজার চারাসহ বেচুকে আটক করা হয়৷ আটককৃত বেচুর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। তাকে নোয়াখালী জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।
চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান চরবাটা উপস্বাস্থ্য কেন্দ্রের পেছনে বেচুর বাড়ির সামনে থেকে ৪টি চারাসহ বেচুকে আটক করা হয়৷

0 মন্তব্যসমূহ