ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচর উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়ন আঃলীগের সিনিয়র সহ সভাপতি ফয়সাল আজাদের উদ্যোগে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

বুধবার(২৩জুন)চর ওয়াপদা ইউনিয়নের আওয়ামীলীগ কার্যালয়ে জমকালো অনাডম্বর পরিবেশে নেতৃবৃন্দের উপস্থিতিতে ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।


প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।প্রতিষ্ঠা বার্ষিকীর দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি ফয়সাল আজাদ।আঃলীগ নেতা মো.হাশেম কোম্পানি, হোসেন, উপজেলা যুবলীগ সদস্য নুর ইসলাম, যুবলীগ সভাপতি দুলাল উদ্দিন কিরন, যুবলীগ সাবেক সেক্রেটারি মোশাররফ হোসেন। ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ ফারুক, সেক্রেটারি মফিজুর রহমান আশিক।


এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আঃলীগ নেতা শাহে আলম, নুর ইসলাম জামাল,যুবলীগ নেতা ফখরুল ইসলাম, মাহফুজ চৌধুরী, শাহনেওয়াজসহ আঃলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।