ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচর উপজেলা চর ওয়াপদা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আকবর হোসেনের উদ্যোগে দুই হাজার রোযাদারের ইফতার আয়োজন করা হয়েছে।

সোমবার (০৩ মে) বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক চেয়ারম্যান প্রার্থী আকবর হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। 

উপজেলার ০৪নং চর ওয়াপদা ইউনিয়নের ০৭নং ওয়ার্ড নিজ বাড়ীর দরজার প্রতিষ্ঠিত মসজিদ ও মাদ্রাসায় উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, চর ওয়াপদার বিশিষ্ট ব্যক্তিবর্গ, হেফজ মাদ্রাসার শিক্ষক, ছাত্র, এলাকাবাসী ও ব্যবসায়ীবৃন্দসহ সুবর্ণচরের বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ । 

মো.আকবর হোসেন জানান, "এটি কোনো সাংগঠনিকভাবে আয়োজন করিনি, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে। আমার মরহুমা মা ও আমার বাবার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করছি। সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মা'কে জান্নাতুল ফেরদাউস দান করেন"।